কি মেশিন তৈরি তোমার ?
মগজ ভরা অনুভূতি,
অগণ্য রং দিয়ে গড়া
মনোহর দু জ্যোতি ।
কতো রকম সাধ দিয়েছো?
আহারে রসনা বুঝতে পাই
হস্ত দুটি ধরে সবি
পথ চলে পদ কাজে লাগাই ।
মানুষের মাঝে পাঠালে
অতি চমক কুদরতি?
প্রশংসা নিয়ে পালিয়ে আছেন,
তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি বিশ্বপতি ।
তোমাকে নিয়ে ভাবা মানে
নির্বোধের পথে গমন,
তাই নিজেকে নিয়ে ভাবছে বসে
এই ক্ষুদ্র অণু মন ।
ক্ষমা দিও ভুলের পাত্রে ?
ওগো প্রিয় দয়াময়,
সুখে - দুঃখে তুমি সবার
দিওগো আশ্রয় ।।।।।।।।।
No comments:
Post a Comment