Tuesday, October 6, 2015

কষ্টের অলিগলি ----- রুহুল আমীন


আজকাল আমার বড্ড কষ্ট হয়
বুকের গহীনে হৃৎপিণ্ড নামক মাংসপিণ্ডে-
এসিডে ঝলসানো জ্বলন -পিড়ন ,
মাথা হতে শরীর আলাদা করা
পশুর মত ছটফটানি অনুভূত হয়
সারা শরীরময় ।
তাকিয়ে কাটে একঘুম রাত ,
মাঝ রাতে গোঙানির শব্দ পায়
হৃদয়ের অন্ধকুঠির হতে ,
যেখানে নির্যাতনে আর বিষে বিষে
নীল হয়েছে স্বাধীনতা ।
মুক্তি পেতে মরিয়া এই একটি শব্দ ,
হাটু গেড়ে ,দু'হাত পেতে
দু'চোখ মুদে ফরিয়াদ
আমায় মুক্তি দাও ।
কিন্তু কীভাবে ? উত্তর খুজি
শহীদের রক্তে , ধর্ষিতার  জরায়ূতে
সাংবাদিকের কলমে ,কবির কবিতায়
শিল্পীর গানে ,ধ্বংসজঙ্ঘের লিলাভূমিতে ।
উত্তর প্রতিধ্বনিত্ব হয় --
স্বাধীনতা হরণ ,স্বাধীনতায় কারণ
স্বাধীনতাকে রাখ চরনে।
          (দুই )
আমার কষ্ট বাড়ে -দ্বিগুণ হয়
রাত্রি তখন দ্বি-প্রহর ,
চোখের সামনে আসে
স্বাধীনতার পশ্চিমাকাশে হেলে পড়া
প্রায় অস্তমিত সূর্য ।
অপমান আর লজ্জায়
মুক্তিযোদ্ধার আত্মহত্যা ,
বীরত্বগাথা শহীদ পরিবারের
জেলে রাত্রিযাপন ।
রাজাকারের গাড়ীতে লাল সবুজের পতাকা ,
কলম কেড়ে নেয়া তথ্য আইন
মুক্তমনা লেখকের খন্ডিত লাশ ।
চোখে ভাসে -টি এস সি চত্বরে
নারীর সম্ভ্রম হানীর ভিডিও চিত্র ।
              ( তিন)
আমার কষ্ট আর সইতে পারি না
স্বাধীনতার কষ্ট ,স্বাধীন হবার কষ্ট
স্বাধীন ভাবে চলার ,বলার ,লেখার
সব কষ্টরা আজ জেগে উঠেছে
এখন সকাল ভোর -
লাল সূর্য উঠবে ; মস্ত বড়
তেজের আগুন ,মুষ্টিবদ্ধ হাত
সম্মিলিত কন্ঠস্বর -
মার লাথি ,রাজনীতি
ভেঙ্গে ফেল রীতি-নীতি
এখন সকাল ভোর ,
নবীন প্রাণের ডাক এসেছে
স্বাধীনতা এখন তোর ।।

23/08/2015

No comments:

Post a Comment