Friday, October 9, 2015

কলমি ফুল ---আমির হোসেন ।


সজন বিল হাসছে দেখো
কলমি ফুলের বাহারে।
কি সুন্দর শোভা এর
দেখতে লাগে আহারে।
ফুলের হাসি দেখে আমার
প্রাণ জুড়িয়ে আসে।
নীল বেগুনি রঙের ছোঁয়া
আপন মনে হাসে।
কলমি ফুলের হাসির সাথে
মনটা আমার হাসে।
তাইতো আমার উদাস এ মন
পল্লীমা ভালো বাসে।
পল্লীমায়ের সজন বিলের
রূপের নেইকো শেষ।
এ যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।
জন্ম আমার এই দেশেতে
তাইতো আমি ধন্য।
এই দেশেরই দূর্বা কোমল
হীরার মতো দামি পন্য।
সবুজ শ্যামল আমার এ দেশ
আমার জন্ম ভূমি।
মরনে আমায় জড়িয়ে রেখো
বক্ষে ওগো তুমি।

No comments:

Post a Comment