Saturday, October 10, 2015

কবিতা -----সুমন গূহ


 আজ তো আর কবিতা লিখিনি
 কলম থেকে কোন শব্দ জন্ম নেয়নি
 কবিতা আসবে বলেও তো - আজও আর অাসলো না ।
 .
কত রঙিন শব্দে - তালে তালে ছন্দে
 সুমধুর বাক্য - দিবা রাত অলঙ্কার চয়নে
এ ভুবন ঘুরে -
স্বপ্নের ঘোরে কত পথ হেটে - ফুল-মধু নিয়ে
কত কাল ধরে - তিল থেকে তিলে
মন ক্ষয় করে - বিন্দু থেকে সিন্ধুতে
হৃদয় স্পন্দনে - ধুক পুক দিয়ে
সবুজের বনে - পাখির কুঞ্জনে
 পূর্ণিমার রাতে - চাঁদ-পানে চেয়ে
পাহাড়ের বাঁকে - সবুজের গালিচা পেতে
সাদা কাগজের গায়ে - কলমের আঁচড়ে
 কবিতাকে সাজিয়েছি - কবিতা দিয়ে ।
 .
 তবু -
 কবিতা নীরবে - আড়ালে - নির্জনে
কথা দিয়েছিলো - কবিতা আসবে -
আসেনি - আমার রিক্ত কলম থেকে
 শব্দ জন্ম নেয়নি -
তাই , আজ কবিতা লেখা হয়নি ।। -
--------------------------------------------
- -------
 সুমন গুহ -----------------------------

No comments:

Post a Comment