Tuesday, October 6, 2015

সদা অমৃতময় ---অনাদি চক্রবর্তী



জান তো অনামিকা!
অমৃত সন্ধানে,
ঊঠেছিল হলাহল
সাগর মন্থনে।
 দেবতা অসুরে মিলি
পড়ে গেল কাড়াকাড়ি,
কে রবে অমর হয়ে
 অমৃত কলসী কাড়ি।
অমৃত সুধার ধারা

মাগিছে সকলে যবে,
কহিলেন ভোলানাথ
"বিষভার কেবা লবে?"
সুধাই সকলে মাগে
হলাহল কেহ চায়?
 বিষের কলসী তাই
সকলে ছাড়িয়া যায়।
 "ওরে, সরস রসধারা
 নিমেষে শুকায়ে যায়,
বিষের পরশই শুধু
সদা অমৃতময়"।। 

No comments:

Post a Comment