Friday, October 9, 2015

দিনতারা --''পিনাকী হালদার


 
কখনো আমায় বলে যায় আয় এবারে তো ফিরে আয় –
রোদ্দুর ধুলো মেখে আসে চোখে, পাতায় পাতায় জোনাকি ।
দিন শুরু হয়, কল্পনা তারা ঘুমোয় আলোয়, রাত্রি হারিয়ে যায় –
আরো একদিন চলে গেলো কিরে, এখনো থাকবি নাকি ?
আমার এখনো যে কাজ বাকি, আর কটা দিন থাকি –
ফলাফল আমি দেখতে চাই না, রাস্তাটা দেখে রাখি !
শুরু হয়েছিলো কাহিনী যেদিন, আমার জমাট আলোয় –
রক্ত রুধির টীকা দিয়ে গেলো, বলেছিল ফের আসবে ।
সেই থেকে ধুলো উড়ছে সকালে রোদ শোধ করে ভালো –
ওঁদের আসার সময় হলেই বৃষ্টিতে রোদ হাসবে...আর ভাসবে ।
নিয়ে যেতে হলে, নিয়ে চল সাথে, একা আনন্দ নেই –
(কিংবা) কয়েকটা দিন একসাথে দেখি, থাকি না আনন্দেই ।।
--- © পিনাকী হালদার (০৮/১০/২০১৫)---

No comments:

Post a Comment