Sunday, October 4, 2015

স্মৃতিপটে-একাত্তর -----রুহুল আমীন ।


খোকার চোখে মুখে ক্ষুধার আগুন
ক্লান্ত খোকা , ঝাপসা চোখ,
জোটেনি অন্ন - ভূক্ষা কেটেছে তিনটি রাত ।
মায়ের বুকজুড়ে বেদনার জমাট বাঁধা
কষ্ট - জগদ্দল পাথর চেপে বসেছে।
চোখ জুড়ে লাল রক্ত
জলের ধারা কবেই বিদায় নিয়েছে ।
 বাবা শত কষ্ট নিয়ে গভীর ঘুমে আছন্ন ,
ইট পাথরের দেয়ালে থাকতে ভাল লাগেনি বাবার
 মাটির গহবরে ঠাই নিয়েছে তাই ।
সেই কবে নিভে গেছে ঊনসত্তরের আগুন
 সত্তর তখন কড়া নাড়েনি চৌকাঠে।
বাবার চোখে নেই খোকার প্রতিচ্ছবি
অনাথ খোকার জন্ম মায়ের কোলজুড়ে
আশার প্রদীপ খোকার বয়স দুই
জোটেনি দুধ , শুকনো মুখ
ছলছল চোখ মায়ের বুকে
 যেখানে শকুনেরা খাবড়ে নিয়েছে উর্বর মাংসপিণ্ড -
উন্মাদনা মেটাতে খাবি খেয়েছে বারংবার ,
 প্রতিহিংসার অনুসন্ধান চালাতে
কেটে খেয়েছে খোকার মুখের অন্ন,
 কেড়ে নিয়েছে মায়ের বুকের সব ভালবাসা
খোকার জন্ম দ্বারে শত্রু সেনার আঁচড় ।
 খোকা কাঁদে ,গলার স্বর বের হয় না
 ক্লান্ত খোকা , ঝাপসা চোখ
 গভীর ঘুমে নিস্তেজ খোকার শরীর
 মায়ের চোখে শত্রু হননের আগুন ।

No comments:

Post a Comment