নশ্বর পৃথীবি অবিনশ্বর প্রেম
মানুষ মহীয়ান গরীয়ান স্রষ্ঠার শ্রেষ্ঠ সৃষ্টি
সরল বাক্য সহজ কথা, মানুষ মৃত জীবিত অাত্মা..
কিছু কথা অাছে বলতে মানা চুপ থাকলে হয়
পাপ
পাপের চেয়ে মৃত্যু বড়, কাপুরুষত্বের দোহায়
হোক পাপ মুখ খোলা নিষেধ
অার কত দিন এ অন্যায়?
কুমারীর ঘরে নবজাতকের কান্না
কেঁদে কেঁদে বেশ্যায় দলে নাম লেখায়
ষোড়শী বালিকা
সমাজ টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে
ঝিমিয়ে পড়ে
বিচার কাটগড়ায় মৃত প্রায়....
অাসামী জামাই বাবু নিখোঁজ...
ষোড়শীর কপাল জুড়ে অংকিত হয় বেশ্যা
ছিঃ ছিঃ বেশ্যা!
কিন্তু যে তাকে বেশ্যা বানাল, কে সেই
মহামানব, কে সেই দেবতা, কোন সে শীব
এখানে সমাজ নিরব, কেউ মুখ খোলেনি....
অামি বলি বেশ্যা, তুমি অামার মেয়ে হবে,
মা হবে, এসো অামার ঘরে
তোমার চরণ যুগলে অামার শত কোটি প্রণাম
সমাজ তোমাকে ধিক্কার দিয়েছে, মানব
সভ্যতা তোমাকে কলংকিত করেছে
তবু তোমার ঘরে রাখা ফুলেই দেবতারে পুজো
দেব
তোমার ঘরের মাটি দিয়েই বানাব শীব
তোমারও পদতলে জান্নাত অাছে
তুমিও মা
তুমি ভালবাসার ব্যবসা কর অার অামি দিই
বাহবা
এ পাপ তোমার না, অামার - অামাদের
০৩-১০-১৫ইং
No comments:
Post a Comment