আজকাল
আত্মার সাথে সুখের সম্পর্ক নেই
কেবল দূরে সরছে সুদিন
তালে বেতাল হচ্ছে যোগ কাল।
এইযে শরীর
নিত্যই যেন গতিহীন এক সাম্পান
নিরাশা জলস্রোতে ভাসছে
চারিদিক শুধু চোরাপলির ভিড়।
সুমেরুর মন
আজকাল কুমেরুর আধার চরণ
ইচ্ছাগুলোও নীল অচেতন
অস্তিত্বে বেদরক বহে স্বপ্ন হরণ।
নেইযে উত্তাপ
জলধোয়া মুখশ্রীতে শ্লীলতাও নেই
অপর চোখেও নেইত্ তারিফ
ভেতর দেহে সর্বত্র বাড়ছে চাপ।
কেন এই বেসুখ
স্বাদের এই পৃথিবীত্ রয়েছে একই
ক্রমে যাপিত জীবন হচ্ছে ছোট
উর্ধ্ব বয়স নিভাচ্ছে প্রাণ ফানুস।

No comments:
Post a Comment