স্বপ্ন বুনি বক্ষ মাঝে
আসবে তুমি নতুন সাজে ।
মহালয়ার দিনটি এলে
তোমার আসার ধ্বনি মেলে
হালকা শীতের আমেজ নিয়ে
শিউলি ঝরে ঘাসের পরে।
রক্ত বরন চরন তোমার
পদ্ম পাতায় দোলন জাগায়,
মেঘের ভেলায় আসবে তুমি
আকাশে তার বাদ্য শুনি।
মাটির বুকে বৃষ্টি ঝরে
তোমার পথের ধূলা মারে।
কাশফুলের ঐ নরম ছোঁয়ায়
তোমার হাতের পরশ মেলায় ।
ঘরে ঘরে আলতা সিঁদুর
রমনীদের করে মিষ্টি মধুর।
নতুন শাড়ির ভাজে ভাজে
পূজো পূজো গন্ধ ভাসে।
মনটা নাচে ঢাকের তালে
কখন তুমি আসবে বলে ।
আলোক ছটায় সাজবে মর্ত
থাকবে লুচি মাংসের তত্ত্ব।
ধুনুচি নাচের ধোয়ার বোলে
মনে খুশির জোয়ার তোলে।
মাগো তুমি আসবে বলে
কাটছে যে দিন গুনে গুনে।
10/10/2015
No comments:
Post a Comment