বিভোর ভাবনাতে কল্পনার রাজ্যে মধু মাখা কন্ঠে কে ডাকে আমায়,
ওহে সখা হবে কি আমার প্রিয় ভালোবাসিবো তোমায়।
ভালোবাসার প্রথম উষ্ণ স্পর্শে উঠেছে জেগে ঘুমন্ত এ মন,
হৃদয় দুয়ার খুলিয়া দেখে পুষ্প হাতে প্রেমবতী অপেক্ষায় মায়াবী দু নয়ন।
দিতে চায় যে জন সপিয়া দেহ
মন ও প্রাণ পড়িয়া আমার ও প্রেমে, রুপসিনারী দেখিয়া তোমার মুখ কাঁপিয়া ওঠে বুক এসেছো কি স্বর্গ হতে নেমে।
প্রেমের প্রতিক্ষায় নির্ঘুম নিঃসঙ্গ কেটেছে কতো রজনী ,
প্রেমবতী কোথা হতে এলে তুমি
অন্ধকার হৃদয়ে প্রদ্বীপ জ্বেলে হতে প্রিয় সজনী।
কি স্বপ্ন চোখে এঁকে আজ নতুন লাগে আয়নাতে নিজ মুখ দেখে,
এ ভুবন এখন স্বর্গ মনে হয় প্রেমবতীর প্রেমে মহা আনন্দে আছি বেশ সুখে।
২৫/০৮/২০১৫
No comments:
Post a Comment