তারপর একদিন মমতার রশি ছিড়ে
চলে গেলে তুমি; কিছু নাহি বলে
পরপারে ; হাহাকার মোর জনতার ভীড়ে
মিশে গেলো বেদনা চোখের জলে। ****************************** **********
কহিতে পারিনি কথা, কহিতে পারিনি এসো
ফিরে তুমি; কোথা যাও মোরে ছাড়ি?
তাকালে না পিছু ফিরে, আসিলে না কভু আর
সেই তুমি চলে গেলে নিজ বাড়ি।
+++++++++++++++++++++++++++++
আমারে ছাড়িতে ব্যথা ছিলো যার মনে বেশী
সেই ই গেলো ছলে মমতা নাশি
বাসী হলো সব পুজার কুসুম -কোন্ ভুলে?
দেবতা ফিরায়ে আঁখি তোমারেই নিল তুলে।
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ছিন্ন হলো মায়ার বাঁধন কান্না হলো সার
কেউ তো বলেনা, মাধবী " কাঁদিসনা রে আর
কোথা তুমি মা জগৎ ধাত্রী ফিরে এসো ঘরে
সকল শান্তি তোমার বুকে, বুঝিবে কি তা পরে?
****************************** **********
লও কোলে তুলে, সব ভুলে - চুলে রাখো হাত,
দুর্গতিনাশিনী তুমি মা -তুমি যে জগন্নাথ।
No comments:
Post a Comment