Wednesday, October 7, 2015

মৃত্যুর ভয় ---খাদিজা বেগম


যন্ত্রণাময় মৃত্যু দেখে দেখে আজ ভেঙ্গেছে
আমাদের মৃত্যুর ভয়।
পরাজয় মেনে নিতে নিতে এ হৃদয়গুলো জেগেছে
আজ জয়ের নেশায়।।
ভয় করিনা শোন মা, অপরাধী হই যদি তোমার
জন্য লিখতে গিয়ে।
তোমায় রক্ষার্থে অসির মতো চালাবোই এ কলম
অগ্নিময় কালি দিয়ে।।
 অন্যায়ের বিরুদ্ধে এ অসি চলবেই এ দেহে
থাকবে যতক্ষন নিঃশ্বাস।
এ অগ্নি জ্বলন্ত দাবানল হইয়া পোড়াবেই
অত্যাচারীদের নিবাস।।
দুর্নিতীর বাঁধবেঙে, বাঁদভাঙ্গা জল হয়ে স
সুনীতির বানী নিয়ে ছুটবোই ।
প্রদোষকাল পেরিয়ে সকালের রবি হয়ে
সোনালী জোতি নিয়ে উঠবোই।।
অসহায়ের মতো মানুষকে কাঁদতে দেখলে মনেহয়
কাঁদছো মা গো তুমি।
তুমি কাঁদলে লাখ শহিদের আত্মায় কষ্ট পায়
 কেঁদনা ও গো জন্মভুমি ।।
তোমার সেবায় জেগে আছি আমরা অদম্য সাহস
 নিয়ে সকল ছেলে ।
তবুও কেন পাচ্ছ ভয় কাঁদছো অবুঝ খুকির মতো
দুনয়নের জলে।।
তোমার নয়নের জল মোছাতে মোরা,
শত শত শিকল ছিড়ে ফেলব ।
 লৌহ কপাট ভাঙ্গব, তবুও তোমার মুখের মধুর
হাসি ফিরিয়ে আনব ।।
তোমার জন্য জীবন দেব, নেবো হাসিতে
হাসিতে এ গলায় ফাঁসি ।
 ৭১ আর ৫২ দেখেছো তো, আমরা তোমায়
 এ জীবনের চেয়ে বেশি ভালবাসি।।

No comments:

Post a Comment