Tuesday, October 6, 2015

হুংকার ---আনিসুল হক লিখন


 রক্তাক্ত কাশমির জ্বলছে বিশ্ব হায়েনার
থাবায় বন্ধী মানবতা পাতায় পাতায় দাবি
শেষ বলে যে শব্দটি আছে তার বৃষ্টি হোক ।
 রক্তের রং লাল হলে কি হবে মনের গুদামে
বাজারজাতের ভীন্নতা
অলন্দাজ বৃটিশ কত না জাহাজ হায়েনা বুশের
 হিংস্রতা ।
 সবুরের বটিকায় ধরেছে গুনে শিশুদের লাশে
কফিন মিছিল
 তবুও হাসির বিশ্বদাসী আঁটেনা দোয়ারে
খোয়াড়ি খিল।
জোয়াড়ী মাতাল করাল গ্রাসে শোন ঐ
চাওয়ারি সাইরেন
মাংস রক্ত তেলের সত্য
 সবিতে জুড়াও ভাগের
ফ্যান।
 কেন চাঁদ ওঠে বৃথা রবির কিরন মেঘেরা সব
বজ্রে মিশুক আমিও বলি এই ধরনী আজ পোড়া মুখ।
জলের কপোলে তিলক এঁটেছে বন্ধী মানবতা
পত পত করে উড়ছ দেখো অবাঞ্ছিত পাতা ।
শিল্পির তুলি আঁকুক বিষাদ কফিতে চুমুক হিংসা
 জীবন নদে তীক্ত পথে হারাক অন্বেষা।
ক্ষমতা আজ শ্রেষ্ঠ নামতা গলাটিপে মারো
ফকিরি প্রেম
লালসায় খোল বিছানা সঙ্গম রক্ত রক্তে জ্যাম।
পাড়ায় পাড়ায় ঘুরে ফেরিওলা সারাটা বিশ্ব
জুড়ে রক্ত নেবেন রক্ত কচি শিশুর রক্ত
কলিজা মগজ দেবো
অল্প দামে যুবতীর কাটা স্তন দেবো ন্যায্য দামে
 কোটি কোটি ভ্রুণ দেবো
নেবেন নেবেন না নিলেও আজ নিতেই হবে
 নিতেই হবে বিশ্ব পশুর হুংকার!!! 

No comments:

Post a Comment