একটু আগে যে ছেলেটি মায়ের হাতের গরমভাত
খেয়ে,একটু বাঁচার স্বপ্ন বুকে ধরে
বের হলো ঘর থেকে,স্ত্রীর নরম হাত স্পর্শে
অনেক আদরের কন্যার চিবুক ছুঁয়ে
দুপুরবেলা একসাথে খাবার আশা বুকে বেঁধে
সেকিনা ক্ষত-বিক্ষত লাশ রাস্তায়
মাথা থেকে মগজ, গাড়ীরচাকায় চোখ
রক্তের ঝর্ণা পিচঢালা পথ অচেনা মুখ।
একটু কান্নার সুযোগ নেই,প্রিয়মুখ দেখার
ইচ্ছা মৃত্যুর সাথে ভেসে যাচ্ছে
তাহলে কিসের এত অহংকার?
হাহাকার,সম্পদের পাহাড়,যুদ্ধ-বিগ্রহ
ছলনা,প্রতারণা হিংসা-বিদ্বেষ বাঁচার আকুতি
কেন,কেন? কেন?
আমার প্রশ্নের জবাব চাই,জবাব দাও
আমাকে একটু নিশ্চিন্তে বাঁচার অধিকার দাও!
শূন্যে আসা,শূন্যে ফিরে যাওয়া
আশা,ভালোবাসা,মায়া-মমতা এসব কী? আসলে সব মিথ্যে,ছলনা.....!
একমাত্র সত্য মৃত্যু,মৃত্যু,মৃত্যু!
যে কিনা সব কেড়ে নেয়,এক,দশ, বিশ করে
ছাদনাতলা, হিমালয়,বরফ সাগর আগ্নেয়গিরি
নীলনদ, ফেরাউন।সবাই যার কাছে অসহায়
আত্মসমর্পণে বাধ্য,সে হলো মৃত্যু।
যে কাঁদেনা, কাঁদায়!
September 29 at 12:18am
No comments:
Post a Comment