Monday, October 5, 2015

দুইটি তিমির যুদ্ধ ---স্মৃতি আমীন


দুইটি তিমি যুদ্ধ করে
দেখতে আসে সবাই ,
রক্ত ঝরে ,যুদ্ধ চলে
তারা ,দমতে নাহি চায়।

খাদ্য বিনে ,নিদ্রা বিনে
কাটতে থাকে দিন,
দিন পেরিয়ে বছর আসে
তবু যুদ্ধ সীমাহীন ।

ঢেঁউয়ের মাঝে ঝাপটা মারে
ছোট-ছোট প্রাণ ভয়ে মরে ,
সমুদ্র ভাবে আমার বুকে
আঘাত কর বড়ো !
ঢেঁউয়ের তোড়ে দেব ডাঙায় তুলে-
সেথা যুদ্ধ করে মরো।

দাঁতে দাঁতে যুদ্ধ করে
দেখো ,দাঁতের কত জোর
তারি মাঝে ছোট প্রাণ
মরছে অকাতর ।

ক্লান্ত দেহে যুদ্ধ শেষে
নিজের  মনের আপন বেশে
ভেবেছো কি একবার ?
মারতে গিয়ে শত্রু
হারাচ্ছো না তো মিত্র ?

5/10/2015



No comments:

Post a Comment