Sunday, October 4, 2015

বাংলাদেশে এসব কি হচ্ছে !----রুহুল আমীন

বাংলাদেশে এসব কি হচ্ছে ! কোন দিকে যাচ্ছে রাজনীতি , এ অস্থিরতার শেষ কোথায় , বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান কি হচ্ছে ?এসব প্রশ্ন এখন মুখেমুখে ।ইতালি নাগরিক হত্যার পর এবার জাপানি নাগরিক। হত্যা ।পশ্চিমা দেশ গুলোর রেড এলাটের পর এবার জাপান ও দক্ষীণ কোরিয়ার সতর্কতা ।এই সকল দেশের নাগরিক দের জান মালের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ।ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলতে না আসা , ফুটবলে অনিশ্চয়তা দেখা দিয়েছে ।দেশের ভাবমূর্তি এখন বিশ্ব দরবারে নাজুক ।এর মধ্যে শুরু হয়েছে বাংলাদেশর অতি পরিচিত চেহারার কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি ।হত্যা যে বা যারাই করুক না কেন ক্ষতি দলের কতটুকু -ক্ষতি তো দেশের ।এই হত্যাকাণ্ড জানান দেয় বিদেশি নাগরিক দের নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ ।প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে ।আর এ দায়ভার সরকার কোনওভাবে এড়াতে পারে না ।যদি বিরোধী দল করে অথবা জঙ্গি গোষ্ঠীর হাত থাকে তবে তা চিহ্নিত করা সরকারের দায়িত্ব ।আর তা না পারলে ব্যর্থতার দায়ভার সরকারকেই নিতে হবে ।আসলে কি ঘটছে বা কেন ঘটছে   অথবা কারা ষড়যন্ত্রে লিপ্ত তা বোদ্ধারা জানে ।পাতি জনগণ তা জানতে চাই না ।বিদেশি নাগরিক গণ দাবার গুটি হতে চাই না ।বি এন পি নেত্রী লন্ডন গেল , তারেক জিয়ার সাথে বৈঠক হলো তাতে দেশের তথা বিশ্ব মাতব্বরের চেহারা যদি পরিবর্তন হয় -তাহলে বুঝতে হবে তারেক জিয়া যোগ্য ।কীভাবে আমাদের গোয়েন্দারা কোন তথ্য পায় নি বিশ্ব মোড়লরা জানতে পারে বাংলাদেশ জঙ্গি তত্পরতা বেড়েছে বা বিদেশি নাগরিক নিরাপদ নয়।অজিরা নিরাপত্তার অভাব দেখালো আর  সাথে সাথে ইতালি  নাগরিক হত্যা হলো ।আর তার কূল কিনারা হতে না হতেই জাপানি খুন হলো ।একটি খুনের সাথে অন্য খুনের  যোগ সূত্র আছে  কি নেই তা খোজার চেয়ে আসল খুনি বা কারণ উদ্ঘাটন দরকার ।জনগণ জানতে চাই দেশটাকে কেউ ব্যর্থ রাষ্ট্র করতে চাই , নাকি বাঘের ভয় দেখাতে দেখাতে বাঘ এল , না বাঘের মাসিরা মোচে তেল দিচ্ছে ।

No comments:

Post a Comment