Monday, January 8, 2024

বোরহান মেহেদীর কবিতা "অকারণ মানুষ"


 

আমি অকারণের মানুষ

বসে থাকি নিত্য দু:খের উৎসবে

অভয়বে মাখি মরা মুখ

চৈত্রমুখি শামুকের নি:শ্চুপ ঠোঁট।


টেলি ফ্লিমের রিলে মোড়া  

এক কষ্ট নদী বয়ে যায় জীবনে

আমি তারি সবাক ছবি

হাজার বছরের যে ক্রান্তি কাল।


নদী ফুরায় মোহনার বাঁক

মোহনা মিশে সমুদ্র মহাস্রোতে

আমার দু:খের শেষ

জানেনা শেষের ঠিকানা পাড়।


আমি অকারণের মানুষ

জীবন নেই সুখের ব্যাকারণে

নূজ্যতা বয়ে ফিরি সদা

তবু আমি বেঁচে রই

নির্মাণে, এক আদম্য শ্রমিক।



No comments:

Post a Comment