Tuesday, October 13, 2015

পাখি হতে হয় ছদ্মবেশে ---আনিসুল হক লিখন


....
গুরু আপনি এগিয়ে যান আপনার স্বর ও গীটারের প্রেমে
উদ্ভাসিত হোক গানলামির অনন্য সংলাপ
সময় ভাঙ্গার অনুপম পথের ঠিকানা।
গুরু ঘাসের বুকে জোঁক ও ভালোবাসা থাকে
যে সবুজ ভালোবাসে আকাশ ভালোবাসে তার সতীন গীটার ও কথা বলে
এক কোটি রবীন্দ্রনাথ বাউল করিম রাধারমন হাসন রাজার মতো।
তাল পাতার বাঁশি ও একটা লাল টেলিফোন একেবারেই তরিকাবিহীন তারপরো একটি উপহাস মুক্ত পাখি আরেক উপহাসযুক্ত কিছু অজাতীয় কথা।
গুরু এখানে আধুনিক ঘুমায় অনাধুনিক চিত্তে আপনি আমি কেউ না কেউ মুক্ত হতে হয় কল্পনায় আর পাখি হতে হয় ছদ্মবেশে।।

No comments:

Post a Comment