Monday, October 12, 2015

বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত ।। দরকার ঐক্যমতের সরকার --রুহুল আমীন ।

বাংলাদেশ এর রাজনীতিতে হঠাৎ দেখা দিয়েছে অশনি সংকেত ।জঙ্গি ভুত চেপে বসেছে রাজনীতির উপরে ।বিশ্ব রাজনীতিতে মার্কিন টুইন টাওয়ারে বিন লাদেন এর বিমান হামলার মধ্যে দিয়ে জঙ্গি বিষয়টি  সবার সামনে আসে ।এক এগারোর সেই দিনে চমকে উঠে বিশ্ববাসি।এর পর মার্কিন ও তার মিত্রদের মাধ্যমে বিন লাদেনের তালেবান গোষ্ঠীর মূল উৎপাটন করার লক্ষে একে একে মুসলিম রাষ্ট্রগুলোর উপর চলেছে ঈঙ্গ মার্কিন হামলা ।মোল্লা ওমরের আফগানিস্তান,সাদ্দাম হোসেনের ইরাক ,কর্ণেল গাদ্দাফির লিবিয়ায় পুতুল সরকার বসিয়ে ইরানের উপর খড়গ হস্ত করলেও সুবিধা করতে পারেনি ।

আর এই আগ্রাসনের সমর সঙ্গী হয়েছে  পাকিস্তান ,সৌদি আরবের মত তাবেদারী রাষ্ট্র ।যাদের মাথার উপর রেখে ছড়ি ঘোরানো হচ্ছে, না জানি কবে সে আঘাত তাদের পিঠের উপর পড়ে।চোর পুলিশ খেলার এই মহাজজ্ঞে পরবর্তী দেশ কোনটি ?বাংলাদেশ কি ! না তা যেন না হয় ।ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভূমিতে কোন চোখ রাঙানি দেখতে চায় না দেশ প্রেমিক জনগণ ।

স্বাধীনতা পরবর্তীর শাসক দলগুলোর কাদা ছোড়াছুড়ির রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক বৈশিষ্ট্যে রুপ নিয়েছে ।নির্বাচন কালিন সরকার নিয়ে দলীয় দ্বন্দ্ব শুরু এরশাদ পরবর্তী থেকে ।আর সরকার গঠনের পর অরাজকতা শুরু তখন থেকেই ।যার চরম প্রতিফলন ঘটে এক এগারোর দীর্ঘ কালিন তত্বাবধায়ক সরকারের ক্ষমতা দখল , দুই নেত্রীর কারাবরণ ।তাতে বোধদয় হয়নি।আবার সেই নির্বাচন  কালিন সরকার নিয়ে দেশ চরম অস্থিতিশীল হল ,যার ফলশ্রুতিতে হলো একটি অগ্রহনযোগ্য নির্বাচন ।

আর এই অবস্থায় সরকার বিরোধী  দলগুলোকে চাপে রাখতে সরকারের মন্ত্রী ,এমপি রা  জঙ্গির ধুয়ো তুলে প্রচার তালাতে থাকে ।আর সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে একটি তৃতীয়পক্ষের রাজনীতি ।যার ফলে হঠাৎ পশ্চিমা দেশগুলো জেনে গেল তাদের দেশের জনগণ বাংলাদেশে নিরাপদ নয় ।তাদের সন্দেহ ও সতর্কতার সাথে সাথে দুজন বিদেশি। নাগরিক হত্যা হলো।একে একে রাজনৈতিক ও বাণিজ্যিক উভয় দিক দিয়ে  শুরু হয়েছে প্রতিবন্ধকতা ।এবার যদি আই এস জঙ্গির ধুয়ো তুলে সফল হয় তবে অপেক্ষা অশনি সংকেতের ।তাই এই ষড়যন্ত্র রুখতে প্রয়োজন জাতীয় ঐক্যের ।দেশের বৃহত্তর স্বার্থে দলমতের উদ্ধে উঠে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে ।

No comments:

Post a Comment