Tuesday, October 13, 2015

সুনয়না ---কৃপা আচার্য


অতঃপর তাচ্ছিল্যপূর্ণ আঙুলেই বুঝি একটি চিত্র এঁকেছো...সুনয়না-
আঁকতে তো হবেই ভিতরে নিয়ে বাসনা;
বাসনার সিঁড়িতে রসনা
আনাচ-কানাচের সবকথা গলিতে
কতো মুহূর্ত, কতো দিনরাত্রি পেরিয়ে হাঁটতে হাঁটতে...।
তোমার নয়ন কতোদূর ছুটতে পারে, জানি না...
কিসের তাড়নায় অস্থির তোমার ভাবনা
এবং অশান্ত থেকেই সুখশান্তির কামনা !!
সুখভোগের জন্য খুলে হাওয়ায় উত্তাল ডানা
"ভোগে-বিলাসে সুখ হয় না"...আজও জানো না?
খেয়ে আর বিলাসশয্যায় শুয়েই সুখ, তাই না?
কোনও দরকার নেই বুঝি সৃজনতত্ত্ব জানা
....মানব-মানবীর ভোগশয্যাই সব!
অথচ তুমি বিদ্যাভূবন ঘুরে এসেছো সেদিন...
অ্যাখোন তাচ্ছিল্যের ইশারা তোমার আঙ্গুলে।
তোমার সনদপত্রগুলো কয়েকটি মূল্যহীন ছেড়াকাগজ...
তোমার খাদ্যগ্রহন মানেই ময়লাঢালা বিছানা...
ছুটে চলো এ-প্রান্ত ও-প্রান্ত অবধি
আকাশ ও পাহাড়ে ধাক্কা খেয়ে
হাজার সুখের কল্পনায়
এ-ঠিকানা থেকে ও-ঠিকানা।
আঙুলটা ঘুরতে ঘুরতে তোমাকে আঁকতে পারে সেকথা হয়তো জানো না,
সেকথাটার একটি টুকরোকেও তুমি জানো না সুনয়না। 

No comments:

Post a Comment