Wednesday, October 14, 2015

চিরসুখী হব ---সৌমকান্তি চক্রবর্তী


চিরসুখী হব
সৌম্যকান্তি চক্রবর্তী
তোমার রূপের পিয়াসী ...
তোমার মনও বুঝতে চাই !
আমি স্বপনবিলাসী ..
বাস্তবেও তোমাকে খুঁজতে চাই !
তোমার মনের আলো -আঁধারিতে
তোমার তুমিকে পাবো কি বলো !
আমার মনের আলো জ্বেলে ...
তোমার হৃদয়ে জ্বালবো আলো !
তোমার চোখের অতলে গিয়ে ...
হৃদয়ের ভাষা পড়তে চাই !
সুখে দুঃখে বিপদে সম্পদে ,
আপন হয়ে লড়তে চাই ;
নেবে কি আমায় তোমার ও পথে ..
যে পথে তোমার সঙ্গী তুমিই ?
সে পথে যদি সঙ্গী করো ...
সঙ্গিনী হবো চিরসুখী আমি !

1 comment:

  1. অশেষ ধন্যবাদ , আমি আপ্লুত

    ReplyDelete