সুরমার তীরে
আবু সাঈদ রুপিয়ান
কথা ছিলো দ্বৈত ডুব দেবো
সুরমার জলে, মধ্য মাঘের রাতে।
এভারেস্ট জয়ের মতো
আঁকা বাঁকা স্রোতে, থর থর কাঁপনে
বিদ্রোহী লোমকুপে শুরু হবে
উষ্ণতার মিছিল।
ক্যাম্পফায়ারে উড়ন্ত ধুঁয়ার ঘ্রাণ নেবো
বিকট আওয়াজে স্পন্দিত হবে
রক্তের নালী, খসখসে ত্বক।
এখন মাঘেও জমেনা শীতের মেলা
সবুজ দুর্বার ডগায় নেই
শিশির ফোঁটার হিমেল চুমু।
বেপরোয়া প্রকৃতি, মাঘে মেঘে হয়না
দেখা, সুনীল শৈশবে তাকাই ফিরে,
তখনও মাঘ ছিলো শীতের দানব,
ছেঁড়া কাঁথা প্রেম ছিলো সুরমার তী
সুরমার জলে, মধ্য মাঘের রাতে।
এভারেস্ট জয়ের মতো
আঁকা বাঁকা স্রোতে, থর থর কাঁপনে
বিদ্রোহী লোমকুপে শুরু হবে
উষ্ণতার মিছিল।
ক্যাম্পফায়ারে উড়ন্ত ধুঁয়ার ঘ্রাণ নেবো
বিকট আওয়াজে স্পন্দিত হবে
রক্তের নালী, খসখসে ত্বক।
এখন মাঘেও জমেনা শীতের মেলা
সবুজ দুর্বার ডগায় নেই
শিশির ফোঁটার হিমেল চুমু।
বেপরোয়া প্রকৃতি, মাঘে মেঘে হয়না
দেখা, সুনীল শৈশবে তাকাই ফিরে,
তখনও মাঘ ছিলো শীতের দানব,
ছেঁড়া কাঁথা প্রেম ছিলো সুরমার তী
No comments:
Post a Comment