অরণ্য বাবু'র কবিতা____
_____________
স্বপ্ন বিলাপ
_______
আমি তোমাদের কাছে
মৃত্যুঞ্জয়ী হয়ে বেঁচে থাকতে চাই নি কখনো
জীর্ণ এই পৃথিবীর বুকে
যেটুকু আশা ছিলো বুকের জমিনে
আজ মলিন হয়ে গেছে সবই।
আমার এই চারণ ভূমিতে
একদিন বসন্ত আসতো-ফুল ফুটতো
ডালে ডালে পাখিরা গান গাইতো
নেঁচে বেড়াতো দিনমান,
ঋৃতুরাজ বসন্ত আসতো আমোদ নিয়ে
ছয় বেহারার পালকি চড়ে
প্রজাপতি উড়তো আপন ভূবনে।
আজ আর কিছুই নেই পুরনো
আমার মুখের ভাষার মতো
হারিয়ে গেছে আমার স্বাধীকার
নিভে গেছে স্বপ্নের সেই স্বাধীনতা।
মৌন মলিন চোখে যে আমার আলো
সেখানে আজ আর ফুল ফোটে না
যেমোন আসে না আর সেই সোনালী অতীত
মুক্ত আকাশ-সজীব সবুজে বাতাস
মেটে না মোনরে সেই ভালবাসা।
স্বার্থের লেলিহান শিখায়
মানুষ যেনো হয়ে উঠে এক একটি সাপ
আর আমি এখনো সেই স্বপ্ন দেখি
ভালবাসার স্বপ্ন-বাঁচার স্বপ্ন
হায়রে দুর্ভাগা বেহায়া জীবন!
মাঝ রাতে ঘুম ভেঙে যায়
শুন্যময় পুরো ঘর জুড়ে তখন অন্ধকার
লক্ষীর বাহনে আসে পেঁচা
দূর থেকে ডাকে তারা।তখনো নিঝুম আমি
মগজের ভেতর থেকে সেই পোকা গুলো
কানে কানে আমাকে বলে;
ফিরে আয় ফিরে আয় পাগল...
আমি যেনো তখনো স্বপ্ন বিলাপের ভিতর
না কোন স্বস্থি না কোন শান্তি
সত্যিই আমি পাগল প্রায়!
চৈতন্যর আঙিনায় নিজেকে দাঁড় করালাম
স্বচ্ছ দু'চোখে দেখলাম তখন
আমার পৃথিবী উল্টো দিকে ঘুরছে
একই বলয়ের ভিতর থেকেও
আমরা যেনো কেই কারো না
তারপর থেকে আমি এখনো
নিজেকে দেখি স্বপ্ন বিলাপের ভিতর।
______ অরণ্য বাবু,নওগাঁ।
_____________
স্বপ্ন বিলাপ
_______
আমি তোমাদের কাছে
মৃত্যুঞ্জয়ী হয়ে বেঁচে থাকতে চাই নি কখনো
জীর্ণ এই পৃথিবীর বুকে
যেটুকু আশা ছিলো বুকের জমিনে
আজ মলিন হয়ে গেছে সবই।
আমার এই চারণ ভূমিতে
একদিন বসন্ত আসতো-ফুল ফুটতো
ডালে ডালে পাখিরা গান গাইতো
নেঁচে বেড়াতো দিনমান,
ঋৃতুরাজ বসন্ত আসতো আমোদ নিয়ে
ছয় বেহারার পালকি চড়ে
প্রজাপতি উড়তো আপন ভূবনে।
আজ আর কিছুই নেই পুরনো
আমার মুখের ভাষার মতো
হারিয়ে গেছে আমার স্বাধীকার
নিভে গেছে স্বপ্নের সেই স্বাধীনতা।
মৌন মলিন চোখে যে আমার আলো
সেখানে আজ আর ফুল ফোটে না
যেমোন আসে না আর সেই সোনালী অতীত
মুক্ত আকাশ-সজীব সবুজে বাতাস
মেটে না মোনরে সেই ভালবাসা।
স্বার্থের লেলিহান শিখায়
মানুষ যেনো হয়ে উঠে এক একটি সাপ
আর আমি এখনো সেই স্বপ্ন দেখি
ভালবাসার স্বপ্ন-বাঁচার স্বপ্ন
হায়রে দুর্ভাগা বেহায়া জীবন!
মাঝ রাতে ঘুম ভেঙে যায়
শুন্যময় পুরো ঘর জুড়ে তখন অন্ধকার
লক্ষীর বাহনে আসে পেঁচা
দূর থেকে ডাকে তারা।তখনো নিঝুম আমি
মগজের ভেতর থেকে সেই পোকা গুলো
কানে কানে আমাকে বলে;
ফিরে আয় ফিরে আয় পাগল...
আমি যেনো তখনো স্বপ্ন বিলাপের ভিতর
না কোন স্বস্থি না কোন শান্তি
সত্যিই আমি পাগল প্রায়!
চৈতন্যর আঙিনায় নিজেকে দাঁড় করালাম
স্বচ্ছ দু'চোখে দেখলাম তখন
আমার পৃথিবী উল্টো দিকে ঘুরছে
একই বলয়ের ভিতর থেকেও
আমরা যেনো কেই কারো না
তারপর থেকে আমি এখনো
নিজেকে দেখি স্বপ্ন বিলাপের ভিতর।
______ অরণ্য বাবু,নওগাঁ।
No comments:
Post a Comment