ইচ্ছে করছে ধরতে তোমায়
জড়িয়ে একটি বার,
তোমায় নিয়ে দুঃখের জীবন
করে দিতে পার।
/
দৃষ্টি রেখেছি যখনি দেখেছি
মলিন মুখের হাসি,
রুপ না যেনো চাঁদনি রাতের
সোহাগ ঝরা শশী।
/
ভালোবাসা আর মনটা ছাড়া
বোঝেনা মন কিছু,
তোমার মনের সর্গ পেতে যে
স্বপ্ন ছুটছে পিছু।
/
দেবে-কি মন আমায় তুমি?
পাঁড়ি দেবো সব ঝড়!
রাত্রি পোহাতে ভোরের আলোয়
করবেনা-তো পর?
/
মনটা খারাপ লাগে তখনি
থাকি যখনি একা-
আবার কবে তোমার সাথে
হবে আমার দেখা?
/
বিধাতার এই,
এমন নিয়ম কেনো বলো হলো?
মায়ার জালে বন্দি করে মনটা
কেনো দিলো?
/
তোমায় দেখে অবুঝ মনটা
ভুলেছে অতিত জীবন,
হতাসা ফেলে ভুলের তরে
সুখের খোঁজে এই মন।
Yesterday at 2:18pm ·
No comments:
Post a Comment