অন্তহীণ সুনীল আকাশ
চির সবুজ ধরণী মাগি,
মনে হল যেন বহুদিন পর
প্রথম উঠেছি জাগি।
প্রথম শয্যা রচিয়াছি যেন
মায়ের কোমল বুকে,
অমৃতময় সুধারসধারা
স্তন্য যুগল মুখে।
নয়ন মেলিয়া দেখিলাম যেন
কাহার মধুর হাসি,
শুনিলাম তার হৃদয়ের বানি
'ভালবাসি' , 'ভালবাসি'।
কত তমসার অবসান পরে
এল যেন মোর ভোর,
রবির অরুণ সোনালি আলোয়
হৃদয় রাঙিল মোর্।
সে হৃদয়ের রঙে রাঙাবো এবার
আমার বিরহী হিয়া,
রচিব নতুন প্রেমের বাসর
মন - মানসীরে নিয়া।।
No comments:
Post a Comment