Tuesday, October 13, 2015

গৃহস্থালির কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন

1/ কাচের বাসনপত্রের দাগ টুথপেষ্ট দিয়ে  ঘসে দিলে সহজেই উঠে যায় ।
2/ গোঁড়া লেবুর চোকলা কাঁপড়ের ভাঁজে ভাঁজে রেখে দিলে পোকা ধরবে না ।
3/ শীতকালে মাখন শক্ত হয়ে যায়। সেটা নরম করতে হলে একটি জল ঢেলে জল ফুটিয়ে ফেলে দিয়ে মাখনের উপর বাটি উপুড় করে দিলে মাখন নরম হবে।তবে একেবারে গলে যাবে না ।
4/ লেবুর চোকলা দিয়ে পায়ের গোড়ালি এবং গোসলের আগে গায়ে ঘষলে গোড়ালি এবং শরীর মসৃন হয়।শরীর হাল্কা হয় ।
5/ প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলে অর্ধেক  পাতি লেবু  নিংড়ে সেই জল খেলে শরীর সতেজ থাকে ,সারাদিন কাজ কর্মে উৎসাহ পাওয়া যায় এবং নিয়মিত খেলে শরীরের মেদ কমে ।
6/ পাতি লেবুর রস দাঁতের গোড়া শক্ত করে।এতে ভিটামিন সি থাকায় শরীরে সি'র অভাব পূর্ণ করে ও নখ বৃদ্ধিতে সাহায্য করে ।
7/ পাতি লেবুর রস মেশানো জলে মুখ ধুলে মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।
8/ পাতি লেবুর রসে এক গ্রাম মধু মিশিয়ে খেলে গলা পরিষ্কার হয় ।
9/ যে কোন কাঁপড়ে চায়ের দাগ লাগলে দাগের উপর গ্লিসারিন ভালো করে ভিজিয়ে পরের দিন সাবান দিলে দাগ উঠে যায়।
10/ সেদ্ধ আলু দিয়ে হাত ঘষলে হাত পরিষ্কার হয় ।


No comments:

Post a Comment