Tuesday, October 13, 2015

শারদীয় শুভেচ্ছা ---রীনা হায়াত

শারদীয় শুভেচ্ছা
রীনা হায়াত।
বিদগ্ধ হ্নদয়ে সাহসী উঠোনে
বেজে উঠিল বিমুগ্ধ শারদীয় সুর,
স্মৃতির মিনারে জেগে উঠলো
শানিত যৌবনে চেতনা আমার।
আমরা গড়বো শান্তিময় পৃথিবী 
মেধামনন চিন্তা চেতনায়,
সাম্য মানবতার শানিত সমাজ
আমরা গড়বো সমবেত মহিমায়।
অসত্য অন্যায়ের বিরোদ্ধে
আমার বিনম্র প্রতিবাদ,
সুন্দর ভাবনায় সাজাবো এ উৎসব
শারদীয় শুভেচ্ছা সবার।

No comments:

Post a Comment