Sunday, October 11, 2015

অরন্য বাবুর কবিতা ----আমি যেন এক ভিন্ন পথিক


 .

বেদনার নীল কষ্ট গুলো
ক'দিন ধরে বাসা বেঁধেছে
তাল থেকে তিল,ডাল পালা
আমার মগজেই ওদের নিবাস।
ফজরের আযান কানে আসে
অস্থির চিত্ত উথাল পাথাল করে
বিছানায় নরম গদি-বালিস
ক্ষামচে ধরে পিঠের চামড়া গোস্ত
বেরিয়ে পরি মগজের তাগিদে।
শুন্য রাস্তায় তখনো নেই জনরোষ
নেই শিশা মিশ্রিত দ্রুতযান
আনমনে নিচু মাথায় আমি একা।
 আমি ভূলে গেছি নিজেকে
ভূলে গেছি যতো অচেনাকে
একদিন যারা আপন আমার
 ওরাও আজ ভূলে গেছে আমাকে।
গঙ্গাঁ স্নান সেরে বৌদিরা বাড়ি ফিরে
পাছে কেউ দেখে ফেলে
ভেজা শরীরে ঘটি হাতে
দ্রুত পায়ে এড়িয়ে যায় আমাকে।
অবিচল আমার দু'পা
কপালে বিন্দু বিন্দু ঘাম
মগজের কোষে কোষে নীল কষ্ট
আমি যেনো এক ভিন্ন পথিক
কেউ চেনে না আমাকে।
 নীল কষ্ট গুলো তখনো মগজের কোষে
রক্তের শ্বেত আর লহিত কণিকা
তারাও হারিয়ে ফেলেছে হিমোগ্লবিন
শরীরের চামড়া ভেদ করে
আমি দেখি রক্ত গুলো নীল বর্ণে
আমাকে দেখে উপহাস করছে।
আমার মগজের প্রতিটি কোষ জুড়ে
নীল উন্মাদোনায় ঢেউয়ের তোরণ
স্বর্পের ফনার মতো মাথা উঁচিয়ে
তাড়া করছে প্রতিনিয়ত,আর আমি
 পালিয়ে চলেছি আনমনে অকারণে।
 _____ অরণ্য বাবু',নওগাঁ।

No comments:

Post a Comment