Monday, October 12, 2015

তুই কেমন বন্ধু ?---অভীক কুমার দে


তুই কেমন বন্ধু আমার ?
দেখ,ভালো মানায় না তোর মুখে
অভিনয়ের মুখোশ,
সামনেই আছি আয়না আমি,
দেখনা তুই দেখতে পাবি---
 কাকতাড়ুয়ার ভঙ্গিমা সব কাক তাড়িয়েই খুশ।
 তুই কেমন বন্ধু আমার ?
 জানিস ভালোই---
তোর চেহারা পাঠ্যবইয়ের দ্বিগুণ পড়ি,
হৃদয় খুঁজে দেখ।
তবে কেন নাটক করা, বায়না ধরা !
পাগল নাকি ?
 ভাবলি কেন তোর পেছনে হিংসে তোকেই
 করি ?
 তুই কেমন বন্ধু আমার ?
জানিস ভালোই---
কষ্টে যখন থাকিস তুই
 বুকটা আমারই ফাটে।
শোন,এমন ভাবনা বন্ধুত্বে নয়---
বন্ধু কি আর শাঁখেরকরাত
আসতে- যেতে কাটে ! 

No comments:

Post a Comment