Saturday, October 17, 2015

নিজস্ব বৈশিষ্ট্য ---রেহানা পারভীন ।

এই যুগ অনুকরনের,
অন্যের বেশ-ভুষন নকল করে চলার!
আপন বৈশিষ্টটুকু বদলে ফেলার।
সময়টা এতটা উদ্ভট যে,
কারো খোলা ছোট চুল দেখলেই!
কালকে ডজন ডজন ছেলে মেয়ে-
জন্ম জন্মান্তের চিরচেনা বেশ ছেড়ে
বাজারি হয়ে যায়।
এইযুগের আধুনিকতা পাগলা ঘোড়ার
মত,
মাতাল করছে সবাইকে;
এই প্রজন্ম থেকে প্রজন্মকে।
অনুকরনের উম্মাদ হাওয়ায় ভুলেগেছে
অনেকে নিজেকে,
ভুলতে বসেছে ভালো মন্দের
তফাৎটুকুও।
আমি আমার মত,
কাউকে অনুকরন করে
আমার নিজেস্বতা হারাতে চাইনা!
আমার পাখির পালকের মত ধূসর
লালচে চুল,নীলবর্ন চোখ,
আর সজিব সরলতা
থাক আমারেই থাক।
আধুনিকতার দোহাই দিয়ে
আমি রং মেখে
সং সাজবো না।
আমি আমার মত করে গুছিয়ে কথা বলি;
আমার মত করে হাসি!
আমার সব কিছুই আমার মত, আর এটাই-
আমার মার্ধুয্য
অনন্যতা,অহংকার।

No comments:

Post a Comment