Friday, October 2, 2015

দীর্ঘ জীবনের জন্য হাসি #### রুহুল আমীন


প্রাণখোলা হাসি আপনাকে এনে দিতে পারে দীর্ঘ জীবন ।এর চেয়ে ভাল ওষুধ মানুষের জন্য আর কী হতে পারে ?এটা কথার কথা নয় -এর রয়েছে যথেষ্ট বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ।ভাল কৌতুক করি এবং হাসার সামর্থ্য একজন মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী ।শারীরিক ,মানসিক ও সামাজিক ক্ষেত্রে হাসির একটা আলাদা সুফল।এই ওষুধ একেবারে বিনামূল্যের এবং অধিকতর কার্যকর।পাশাপাশি চিকিত্সকের কাছে যাবার ঝামেলা নাই।তাই হাসতেই থাকুন আর জেনে নিন হাসি কীভাবে দীর্ঘ জীবন দেয় ।

রক্ত নালির সুষ্ঠ কার্যক্রম :
----''---------------
রক্ত নালির ভেতর যেসব টিস্যু সংযোগ  স্থাপন এর কাজ করে ,হাসির সময় তা প্রসারিত হয় ।এতে রক্ত সরবরাহ বেড়ে হৃদরোগের ঝুকি কমায় ।

শ্বাসতন্ত্রের জন্য উপকারী :
--'''---------''''''------
হাসির সময় মানুষ সবচেয়ে সহজে ও দ্রুত শ্বাস নিতে পারে।এতে ফুসফুসে র কার্যক্রম বেড়ে যায় ফলে হৃৎস্পন্দনে শ্বাস নেবার হার এবং অক্সিজেন গ্রহনের হার বাড়ে।তাই হাসি শ্বাসকষ্টের মত রোগের জন্য উপকারী ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :
---------'''--------------
এখনকার যুগে যে রকম মানসিক চাপে পূর্ণ জীবন ,তার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার আশংকা থাকে ।এতে হৃদরোগ সহ নানা রোগ হতে পারে ।হাসির মাধ্যমে তা রোধ হতে পারে ।

উদ্বেগ কমায় :
-----------
সমস্যা জর্জরিত জীবনের চাপ থেকে মুক্তি পাবার জন্য আপনাকে বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া শিখতে হবে ।হাসি আপনাকে বিভিন্ন নেতিবাচক আবেগ প্রকাশ করা থেকে বিরত রাখে ।প্রাণখোলা হাসি দিয়ে আপনি অন্যের মনও জয় করে নিতে পারেন ।

সামাজিকতা ও বন্ধন :
------------------
সামাজিক বিভিন্ন পরিস্থিতিতে হাসি দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় ।
মানষে মানুষে যোগাযোগের মধ্যে হাস্যরসের ভূমিকা অনেক ।দাম্পত্য সুখের নেপথ্যে রয়েছে হাসি ।

মানসিক স্বাস্থ্যের উন্নতি :
------'----------'---
মস্তিকে ডোপামিন নামক হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়।ফলে সেখানকার আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্রের গতি সঞ্চার হয় ।সিরোটোনিন নামের হরমোনের প্রভাবে মানুষের মেজাজ ভাল থিকে ।মানসিক চাপ ও যন্ত্রণা কমে ।

সর্বোপরি হাসি আপনাকে আকর্ষণীয় করে তোলে।একটি হাসিমুখ আকৃষ্ট করে নারী হৃদয়কে যেমন ,তেমন পুরুষ হৃদয়কেও ।তাই প্রাণখুলে হাসুন আর দীর্ঘ জীবন লাভ করুন ।
                                সূত্র :ওয়েবএমডি




No comments:

Post a Comment