Saturday, October 3, 2015

ফুল ভেবে কাঁটা ----ইয়াছির আরাফাত


 মাগো,ফুল ভেবে কাঁটা
হাতে নিয়েছিনু তুলে,
স্বর্গ সুখ দিয়েছি কবর
নিজ পদো তলে|
মাগো,কয়লাকে স্বর্ণ ভেবে
 পরেছি এই গলায়,
এখন,স্বর্ণ নামক কয়লা
খানি আমাকে জ্বালায়|
*
মাগো,সত্যি কারের সুখ
 ভেবে ছিনু যাকে,
সব কিছু নিয়ে আমায়
 রেখেছে সমুদ্রের বাঁকে|
আমি যারে বাসতাম ভাল
মাগো প্রাণ দিয়ে,
সে যে আমায় ছেড়ে গেছে
আমার সব নিয়ে|
 *
আসল-নকল কোনটা মাগো বুঝিনি ক তখন,
 দৈন্য ভেবে ছিনু যারে
সে'ই এখন আপন|
মাগো,স্বর্গ ভেবে আমি
যাকে দিয়েছিনু মন,
সে এখন হয়ে আছে
 অন্য ঘরের জন|
*
মাগো,ফুল ভেবে কাঁটা
 হাতে নিয়েছিনু তুলে,
তোমাদের সৎ বাণী মাগো
 তখন গিয়েছিনু ভুলে|
অনেক দূর হেঁটে হেঁটে
 দেখি এখন পিছে!
 দৈন্য হয়ে ঘুরছি আমি
ক্লান্ত জীবনের শেষে!
 সুখ,সুখ,সুখ আমি
ভেবে ছিনু যারে!
 সে এখন আমার থেকে
অনেক খানি দূরে!
 -¤- ;**************! ;*********! **************!

No comments:

Post a Comment