আমার চিন্তায়----
ঘোমটাতলে তোমার হাসিমুখ,
স্থির চেয়ে থাকা দু'টি চোখে আমার জীবন
বৃত্তান্তের বর্ণনা।
কম্পমান ঠোঁটে সিক্ত কথামালা,
থেমে থাকা কতকালের পুরনো পুস্তিকা লালের
মহিমায় ছবি হয়ে আছে।
যেদিন ঝাপসা হয়ে যাবে তোমার ছবি,
সেদিন---
একা হৃদয় শূন্য প্রান্তর হবে,
মুক্ত আকাশে শেষবার উঁকি দেবে সন্ধ্যাতারা,
আমার অন্তিম ধ্রুবতে---
শেষ দেখা হবে।
ঘোমটাতলে তোমার হাসিমুখ,
স্থির চেয়ে থাকা দু'টি চোখে আমার জীবন
বৃত্তান্তের বর্ণনা।
কম্পমান ঠোঁটে সিক্ত কথামালা,
থেমে থাকা কতকালের পুরনো পুস্তিকা লালের
মহিমায় ছবি হয়ে আছে।
যেদিন ঝাপসা হয়ে যাবে তোমার ছবি,
সেদিন---
একা হৃদয় শূন্য প্রান্তর হবে,
মুক্ত আকাশে শেষবার উঁকি দেবে সন্ধ্যাতারা,
আমার অন্তিম ধ্রুবতে---
শেষ দেখা হবে।
No comments:
Post a Comment