Friday, October 2, 2015

ক্ষয়ের চিহৃ @ মাধবীলতা


আমার দেহে, সমস্ত শরীর জুড়ে
 বয়সের দাড় কাক সদা যায় উড়ে -কেউ তা
 জানেনা।
 আর, পরিবর্তনের ঢেউ কখন এসেছে জানেনা কেউ
 শুধু জলোচ্ছ্বাসের শেষে পড়ে থাকা পলি
সকলের চোখে পড়ে
দেয়ালের আয়নায় আমি নিজেকে দেখি আর
 ভাবি
ঈশ্বর মানুষের দেহ দুঃখ ধারণের উপযোগী এক
 নিতল পাত্রের রূপে গড়েছেন।
যন্ত্রণা ও বিপদের ঝঞ্ঝা উপেক্ষা করে
সে দাড়িয়ে থাকে অনড়, অটল।
ব্যবহৃত ডাক টিকিটের গায়ে সামান্য সীলমোহর
লেগে থাকে।
কপালে ঈষৎ কুঞ্জনরেখা, চোখের কোণায় একটু
কালি
এসব আমার মানুষী ক্ষয়ের চিহ্ন।
September 30 at 9:58pm ·






No comments:

Post a Comment