মুখোশ খুলে ফেল
সত্য আগুন, তাকে অবজ্ঞা করছো কেন?
তুমি অমন করে আত্মদ্বন্দ্বে নিমর্জিত হয়ে
ডুব সাঁতার খেলছো, মাৎস্যন্যায়!
আগুনে আলোর গভীরতা মেপে দেখতে চাও?
না, ওখানে যেওনা
আগুনের লকলকে জিহ্বার ছোবলে
তোমার কৌশলের সাজানো
যাদুঘর মুহুর্তে বিলিন হয়ে যাবে-------
সাদ্দাদের অলিক বিশ্বাস এখন
ইতিহাসের কালো অধ্যায়।
বর্ষা, ভেজা বেড়লের মত
জবুথবু, বসে বসে কাঁপছে; আবার
আসি আসি করছে শৈতের ফ্রিজ বন্দী
চাঁদের গর্তে যন্ত্রণা কাতর
হিম-সাগর প্রবাহ-----------
তুমি ভাবছো বাসরের ফুল শুকিয়ে যাবে?
সবুজ হলুদের কোলে ঢলে পড়বে?
নদী শুয়ে শুয়ে ফারাক্কার গান শুনবে?
উত্তর বায়ুর কফিনে নির্যাতিত
বিশ্বাসের লাশগুলো আর ফিরে আসবে না?
কোরবানী বিদায় নিয়েছে
মৃত-আত্মার রক্তের দাগ এখন আর নেই,
আত্ম ত্যাগের নেশার মহা উৎসবে
মুখোরিত চির বসন্ত
ফাঁসির মঞ্চ থেকে ছড়িয়ে পড়ছে,
সবুজের প্রাণে জাগছে
শিহরিত আত্ম বিশ্বাসের প্রচ্ছায়া
হাসছে আরাফাত,
হাজীদের চুম্বন
এক ঝাঁক
সত্যের পায়রা, পথভোলা মানুষের
শান্তির সোনালী ফসলের মাঠ-------
মুখোশ খুলে ফেল
সত্য আগুন, আগুনে
আলোর গভীরতা
মেপে দেখতে চাও?
#বরিশাল , ২৭/০৯/১৫ September 28 at 9:54pm · সাহিত্য অঙ্গন
No comments:
Post a Comment