Saturday, October 3, 2015

বৃদ্ধাআশ্রয় ----আব্দুল মঈন জিহাদী


বৃদ্ধাআশ্রয়ে পাঠিয়ে দিস না বাবা
 দিসনা তোর ঘর থেকে বের করে,
থাকতে দিস আমায় তোর ঘরের কোণে,
পঠিয়ে দিস না বৃদ্ধাআশ্রয়ে।
 কোমরে নেই আগের মতো জোর
চোখেও চসমা ছাড়া তেমন দেখিনা,
আমি বৃদ্ধা তোর মা,তোর ঘর থেকে
আমায় বৃদ্ধাআশ্রয়ে পাঠিয়ে দিস না।
মুখে রুচি নেই খাওয়ার চাহিদাও কম
 দুই মুঠো আগের মতো খেতে পারিনা,
এক বেলার খাবার দুই বেলা ভাগ করে
 দিস তবো,বৃদ্ধালয়ে পাঠিয়ে দিস না।
আমি জানি বউমা তুকে অনেক কথা
শোনায়,তোমার বুড়ি মা বেশি খাবার খাই,
দেখ খোকা ছোট থাকতে তোর মা ছিল
এখন তুই ছাড়া আমার আর কেউ নাই।
 তোর কাছে রঙিন শাড়ী আমি চাইবোনা
দিসনা আমায় অর্জিত তোর টাকা কড়ি,
 এসব চেয়ে তোকে লজ্জা দিবো না কভু
সময় এলে দিব বাবা শেষ ঠিকানায় পাড়ি।
 October 2 at 11:11pm · 

1 comment: