তুমি রক্ত দেখে হাসছ ?
সবুজের মাঝে লাল টকটকে রক্ত !
অন্ধকার গভীর রজনীতে
হঠাৎ ভূমিকম্প ।
তন্দ্রাছন্ন ছেলেটি জাপটে ধরলো আমায়।
বাবা !চারিদিকে এত আগুন কেন ?
পারলাম না , এই প্রশ্নের উত্তর দিতে
হঠাৎ খটমট-খটমট ,ঠাস-ঠাস ।
হাতের তালুটা কেমন ভিজে এলো ,
ঘুমিয়ে পড়েছিস সোনা ?
আগুন যে নিভে গেছে ।
কখন যে বুকের পাজরটা ছিঁড়ে গেল
বুঝলাম না ,শুধু ভিজে ভিজে
আঠা -আঠা হাতটা বুকে চেপে ধরলাম ।
সোনা যে আমার একেবারে ঘুমিয়ে পড়লো ,
এই দেখ আমি বেঁচে আছি
আর ঐ রক্তের মাঝে আছে আমার কোলের মানিক
তোমরা হেসো না বাঙালি
ঐ রক্ত দেখে হেসো না ।
-------স্মৃতি আমীন ।
03/10/2015
কবিতাটি আমার মিসেস এর লেখা ।
No comments:
Post a Comment