Wednesday, September 30, 2015

রংয়ের খেলা --রুহুল আমীন ।


সাদা-সেতো আরো সাদা কবির মত মন,                      
কবি -সেতো পাঠক আর কবিতার আপন।                  
কালো -সেতো আরো কালো দুই সতিনের চোখ,
সতিন -সেতো পুরুষ নয় নারী জীবনের শোক।
 লাল  -সেতো আরো লাল লজ্জাবতির গাল,      
লজ্জাবতির লজ্জা -সেতো কচুর পাতার জল।        
  সবুজ -সেতো আরো সবুজ তরুন প্রানের ডাক,      
 তরুন -সেতো আরো তরুন নজরুলের গান।                        
 নীল -সেতো আরো নীল কষ্ট অনাবিল ,
 কষ্ট -সেতো জীবন ভর দুঃখের সাথে মিল।
রংধনুতে সাতটি রং  পাঁচটি হল শেষ,
  রংয়ের খেলায় মানব জীবন, বিচিত্র বেশ।

No comments:

Post a Comment