Wednesday, September 30, 2015

প্রসঙ্গ ঈদ -----আয়োজন যাকে ঘিরে @---রুহুল আমীন ।

      
তুমি আসবে বলে এত আয়োজন
বেহেসাবীজীবনে ,হিসেবের অংক কষা
দর কষাকষি , রাত জাগা
পথ চলা।

পকেট হাতড়িয়ে , বিছানা
বালিশ উল্টিয়ে
নিয়তিকে গালাগাল ।

তুমি আসবে বলে , হৃদয়ে দ্বীপ জ্বেলে
অন্ধকার থেকে তারে সামনে আনা
বাঁকা ঠোঁটে রং লাগাবো বলে
ড্রয়ারটা টেনে খোলা
শেভ রেজার , ব্লেড , আর
সিকি আধুলি
বাজারে অচল ,তের টাকা বার আনা ।
নোট বুক খুলে পরিচিত-
জনের খবর জানা ,
দ্বারে -দ্বারে ছোটা ,হাত পাতা ,
তারপর চোখে জল ,
জলের হিসেব-বার আনা
বালিশ ভেজা ।
তুমি আসবে বলে , এত আয়োজন ।

23/09/2015
শালিখা ,মাগুরা
ঢাকা ,বাংলাদেশ
kmrahat81@gmail.com

কবিতাটি 2005 সালে প্রকাশিত

No comments:

Post a Comment