স্বাধীনতা যুদ্ধে হারিয়েছে যে পরিবারের
চৌদ্দ জন সদস্য
খ্যাতনামা সাংবাদিক সে , কষ্টের টাকায়
খুলেছে স্কুল ,
রাজাকারদের তুলোধুনো করতে কার্পণ্য ছিল না
তার নাম , প্রবীর সরকার ।
জীবন সংশয়ে পড়েছে ,তিন মন্ত্রী মহোদয়
মানহানির মামলা ঠুকেছে
আদালত থেকে রিমান্ড মঞ্জুর , থানায় চলেছে
অকথ্য নির্যাতন ।
দেশের কীর্তিমানের কীর্তিবিনাশ , শোভা
পায় হাসিনা ,খালেদার জ্বলজ্বলে পোস্টার
গনজাগরন মঞ্চ সরকারের তাবেদার ,কেবল
মানবতা বিরোধী অপরাধে সোচ্চার
মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা জানা
আছে কি তাদের সন্দেহ জাগে মনে ।
ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে রাজাকারদের হাতে ,
বিবর্ণ পতাকা , দ্বিখণ্ডিত ,জাতিসত্ত্বা,
ভুলি নি ৭১' রের পোস্টার " বীর বাঙালী অস্ত্র ধর ,
বাংলাদেশ স্বাধীন কর " ।
স্বাধীনতা যখন পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে ,
তখন প্রবীর সরকার রা এভাবেই মার খায়
দুই শত বছরের গোলামী এত তাড়াতাড়ি কি যাই
ভুলে , সাম্রাজ্যবাদের ভৃত্য যে আমারা ।
নতুন ইতিহাস লিখতে হবে যেখানে
রাজাকারেরা সূর্যসন্তান আখ্যায়িত হবে ,
সুধী সমাজ কোথায় লুকাবে মুখ , জঙ্গি সংগঠনে
সহায়তা দিয়েছে তোমাদেরই প্রতিনিধি,
বিবেক যদি জাগ্রত না হয় তবে লাথি মারো
এদেশ কে । গুড়িয়ে দেও শহীদ মিনার ,
ধূলায় মিশিয়ে দাও স্মৃতিসৌধ , যেমন করে
ভাঙ্গা হয়েছিল চারুকলায় নজরুলের ভাস্কর্য ।
একাত্তুরের ব্যর্থ আবর্জনা পুড়িয়ে ফেল ,
পেয়ে জেতে পারো স্বাধীনতা পদক ,
খোলসের আবর্তে বেরিয়ে আসুক রাজাকাররা ,
বলে যাক দম্ভভরে " আমি রাজাকার " ।
আমি সাকা চৌধুরীর সহোদর ,তোরা তো
আমাদের পা চাটা কুত্তা ।
জয়তু বাংলাদেশ , পদভারি শকুন জিন্দাবাদ "
পাক সার জমিন সাদ বাদ ।"
No comments:
Post a Comment