Thursday, October 1, 2015

@ ক্লান্তি ----# তমা ইয়াসমিন #


 শব্দ শুনি আমি ভাঙনের
 হৃদপিন্ডের পার ভেঙে পরে
 ফুসফুসের রক্ত যেনো নদীর জল
 স্রোত বয়ে যায় শুধু বক্ষে সমুদ্র

হিমালয় থেকে ধাবমান জল
 যাবে সে উত্তাল মহাসমুদ্রের বুকে
অজস্র অত্যাচার কে লয়েছে সাথে
মিশে যাবে উদার নীল সমুদ্রের জল

তবুও আমি শব্দ শুনি ভাঙনের
 বুঝি ভেঙেছে এবার হৃদপিন্ডের পার
 রক্তের প্লাবনে ভেসেছে শিরা- উপশিরা
 বুকের ভেতর উঠেছে উত্তাল ঝরের হাওয়া

থাম্ বলে চিৎকার পারি ক্ষীণ কন্ঠে
 অসহায় সে চিৎকার হারিয়ে যায়
ঝরের তান্ডব নৃত্যের বজ্র হাওয়ায়
 নিথর দেহখানি পরে আছে অসহায়
 কুয়াশায় ঘেরা চারিদিক শুধুই ক্লান্তি !!!
।।তমা ইয়াসমিন।। 1/10/2015

1 comment: