Friday, May 8, 2020

মিথ্যার রংতুলি ----ইকবাল মাহমুদ

হতে পারে আমাদের গন্তব্য ভিন্ন, তবে পথ কিন্তু একই!
কারো গন্তব্য পৌঁছাতে পাড়ী দিতে হয় দীর্ঘ পথ আবার কারোর বা অল্প। কারো অল্প পথ পাড়ি দিতে মুখোমুখি হতে হয় অসংখ্য বাঁক,অসংখ্য ট্রাফিক এর, আবার কারো বা পথ সমান্তরাল যেখানে নেই কোন ট্রাফিক, নেই কোন বাঁক।
দিনশেষে তাই আমরা সবাই একই পথের পথিক!

হতে পারে আমাদের বক্তব্য ভিন্ন, তবে সত্য কিন্তু একটাই!
কারো কারো সত্যর কাছে পৌঁছাতে লেগে যায় আজীবন, কেউ বা দ্রুতই পেয়ে যায় সত্যর সন্ধান।
আমাদের বক্তব্য ভিন্ন, কাজ ভিন্ন, গন্তব্য ভিন্ন হলেও সত্য কখনো অনেক হতে পারে না।

একটা কাঁচের জারে ভিন্ন রং এর বিভিন্নরকম অনেকগুলো মার্বেল রাখা আছে। এখন হাজারো মানুষের কাছে জার টি একনজর দেখিয়ে যদি জিজ্ঞেস করা হয় কয়টি মার্বেল আছে জারটিতে?
এ প্রশ্নের সম্ভাব্য উত্তরের সংখ্যা হবে অসীম।হাজারো মানুষ হাজার রকমের সংখ্যা বলবে, এমনকি একই সংখ্যা অনেকজনের মিলেও যেতে পারে, তবে কি জারটিতে নির্দিষ্ট সংখ্যার মার্বেল নেই?
উত্তর হবে অবশ্যই আছে। এবং সে সংখ্যাটা সম্ভাব্য উত্তরের ভিন্নতার কারনে বদলে যাবে না।
অবশ্যই জারটিতে নির্দিষ্ট সংখ্যার মার্বেল আছে যদিও বা হাজার মানুষ হাজারটা উত্তর দিক তবু্ও।
অবশ্যই সঠিক উত্তর একটিই হবে এবং বাকী সব উত্তর হবে ভুল।
তেমনিভাবে মিথ্যা বিভিন্ন রং এ, বিভিন্ন আংঙ্গিকে আসলে ও, অনেকের সম্মিলিত মত থাকার পরেও সত্য হয়ে যায় না। সত্য সংখ্যা বিচারে হয়না,সত্য তো সত্যই, সত্য একক,সত্য চিরন্তন।

No comments:

Post a Comment