Friday, May 8, 2020

এডিবির অর্থেে ২ হাজার টাকা করে পাবে ২০ লাখ পরিবার


এডিবির অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হবে।
এ ছাড়া মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে ১০ লাখ পরিবারকে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে।
প্রাণঘাতী করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।  বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা।
করোনা সংকট মোকাবিলায় এডিবির কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ অর্থ অনুমোদন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।
বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, করোনার ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগে গতি আনতে এডিবি এই অর্থ সহায়তা।

No comments:

Post a Comment