বাংলাদেশে বিগত কয়েক দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।প্রতিদিন পূর্বের দিনের রেকর্ড ভাঙছে। তারপরও শপিংমল খোলার সিদ্ধান্তে করোনা চোখ রাঙাচ্ছে।
গত কয়েকদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে সর্বশেষ মঙ্গলবার সর্বোচ্চ ৭৮৬ জন আক্রান্ত হয়েছে। এরইমধ্যে গতকাল সোমবার সাধারণ ছুটি বর্ধিত করাসহ শর্তসাপেক্ষে ১০ মে থেকে শপিংমল খোলার সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকাল ৬ টা থেকে ৪ টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। সরকারের এই সিদ্ধান্তে দেশের চিকিৎসক সমাজ আশংকিত। সিদ্ধান্তের সমালোচনা করছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোদ স্বাস্থ্যমন্ত্রীও আশংকা প্রকাশ করেছেন। পোশাক,বই,ইলেকট্রিক ও তৈরি খাবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনে কেনা-বেচা করা যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপ্তি মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এছাড়া ব্যাংকে সময় বর্ধিত করে ২.৩০ মিনিট করা হয়েছে। এই অবস্থায় মানুষের বাইরে বের হতে আর তেমন বাঁধা রইল না। এদিকে প্রশাসনের মধ্যে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে বলে জনগণ মনে করছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে ১০ তারিখের পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

No comments:
Post a Comment