যে বিষ আমায় নীল করে
সেই বিষে কণ্ঠ ভেজাই
যে খিদে আমাকে খায়
সেই খিদে নিয়ে আমি ট্রল হই
ক্ষুধা শুধু হাসতে শিখিয়েছে
কান্না শিখিয়েছে রাত জাগতে
দুমুঠো ভাতের জন্য আর হাত পাতাবো না
এবার ক্ষুধাটাকে মেরে দেব গলাটিপে
না হয় পথ বেয়ে হাঁটবো, যে পথ গেছে অন্ধকারে
গিলে খাবো তেত্রিশ কোটি দেবতা
অথবা একেশ্বরবাদের সৃষ্টিকর্তা।
সেই বিষে কণ্ঠ ভেজাই
যে খিদে আমাকে খায়
সেই খিদে নিয়ে আমি ট্রল হই
ব্যস্ত চাকার পিঠে দিনভর হাসিমরা কাঠে শুয়ে রাতভর কাঁদি
ক্ষুধা শুধু হাসতে শিখিয়েছে
কান্না শিখিয়েছে রাত জাগতে
দুমুঠো ভাতের জন্য আর হাত পাতাবো না
এবার ক্ষুধাটাকে মেরে দেব গলাটিপে
না হয় পথ বেয়ে হাঁটবো, যে পথ গেছে অন্ধকারে
গিলে খাবো তেত্রিশ কোটি দেবতা
অথবা একেশ্বরবাদের সৃষ্টিকর্তা।

No comments:
Post a Comment