Tuesday, May 5, 2020

যশোরে করোনা পজিটিভ ১১ জন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৫ মে, ২০২০ খ্রি. তারিখে যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টি, ঝিনাইদহে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭টি, চুয়াডাঙ্গার ১৩টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১টি নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে।

No comments:

Post a Comment