যেখানে ডাকে সকাল বিকাল পাখি
বন সবুজে জুড়ায়-রে দুই অাঁখি
হাজার বুনো ফুল সুরভি ছড়ায়
পাগলা বায়ু মাঠের 'পরে গড়ায় - ,
সেখানে এক ছোট্ট মাটির ঘরে
সবার স্নেহের পুশি যে বাস করে। ,
বাড়ির পাশে সবুজ সেগুন বন
থাকে কি অার ঘরের ভিতর মন?
ফুলরেণুতে পরীর মতো সেজে
ঘুরে বেড়ায় বনের ছায়ায় সে যে।
শশক,নকুল,কাঠবিড়ালি অার
বুনো হাস য়ে অাসল বন্ধু তার। ,
সে অামাদের প্রানের পুশি খুকি
তার খুশিতে অামরা সবাই সুখি। ,
রাজার হাট,পদুয়া,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম। ছড়াটির রচনাকাল ১৯৮২ সাল।সম্মানিত পাঠকের ভালো লাগবে ভেবে পোষ্ট করলাম।
কবিতাটি সাহিত্য অঙ্গনের পেজে নেওয়ার জন্যে অনেক খুশি হলাম। শুভ কামনা রইলো সকলকে।
ReplyDeleteকবিতাটি সাহিত্য অঙ্গনের পেজে নেওয়ার জন্যে অনেক খুশি হলাম। শুভ কামনা রইলো সকলকে।
ReplyDeleteধন্যবাদ শামসুল আলম জুয়েল ভাই
ReplyDelete