Friday, October 23, 2015

নূপুর পায়ে -----হোসাইন মোহাম্মদ কবির




গ্রামের মেঠো পথে কোথা যাও ললনা
নাম তোমার নাই জানা
কে গো তুমি বলো না।
অযো পাড়া গাঁয়
নূপুর দিয়ে পায়।
নূপুরের ঝংকারে
ঝড় উঠে এ অন্তরে।

দেখি বাঙালীর সাজে
খোঁপায় রেখেছো ফুল গুঁজে।
চোখের ভাষায় নিয়ো বুঝে
এ মনে প্রেমের সুর বাজে।

কোথা যাও এ পথে
নেবে কি আমায় সাথে।
নিত্য তোমার দেখা পেতে
আসবে কি ঘুম রাতে।

নূপুরের ঝংকারে
ঝড় তুলে এ অন্তরে।
তুমি কোথা যাও চলে
আমায় কিছু না বলে।

কি রুপে তোমায় শ্রষ্টা করেছে সৃষ্টি
নির্বাক চোখে তাকিয়ে পড়েনা এ দৃষ্টি।

তোমার দেখা পেতে যুগ যুগ ধরে রবো  অামি দাঁড়িয়ে,
তুমি চাইলে দু'জনে যাবো দূর অজানায় হারিয়ে।

       
                 ১৫/১০/২০১৫



No comments:

Post a Comment