Sunday, October 18, 2015

আমি তুমি ---সুমন খোরশেদ ।


আমি তুমি
>>>>>>>>>>>>>>সুমন খোরশেদ
আমি বাগান থেকে নিয়ে এলাম ফুল
তুমি বলো নেই গন্ধ,
আমি দেখি তোমায় দিবানিশি
তুমি বলো আমি অন্ধ।
আমি তোমায় রাখি চোখের কার্ণিশে
হৃদয়ের গহীন তটে,
তুমি হেসে বলো ন্যাকামো ছাড়ো
তুমিও পারো বটে।
আমি যত বলি চাই তোমাকে নিরবে
উদাসি মাতাল হাওয়ায়,
তুমি মিশে থাকো সখী তোমার মনের
উথালি মিশেল চাওয়ায়।
আমি তুমি আর তুমি আমি
দু"জনায় নেই আর,
তুমি দাঁড়িয়ে দেখো বিষাদ নদীতে
কেমনে হই পারাপার।

No comments:

Post a Comment